প্রতিবছরের মতো এবারও যিশুখ্রিষ্টের জন্মস্থান বেথলেহেমে বড়দিন উপলক্ষে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ছিল। কনকনে শীত উপেক্ষা করে এ সময় গির্জায় উপস্থিত ছিলেন কয়েকশ খ্রিষ্ট ধর্মাবলম্বী। উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ভ্যাটিকান সিটিতেও।
আরও পড়ুনঃ কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার দেশটির সেন্ট পিটার্সবার্গ ব্যাসিলিকা গির্জায় কয়েক হাজার মানুষ প্রার্থনায় অংশ নেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ সময় যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী যে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে কথা বলেন।
ডিসিএন বাংলা/ধ.নি.