ডিসিএন বাংলা টেলিভিশন
স্পোটস ডেক্স
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মতো একই গতিতে হাঁটছে বাংলাদেশও। ভারত যেমন এক শ রান না তুলতেই ৪ উইকেট হারিয়েছিল, একই ভাগ্য বরণ করতে হয়েছে টাইগারদেরও। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৮৬ রান তুলতেই সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে গুটিয়ে যায় ভারত।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে রাত ১ টায় মাঠে নামবে আর্জেন্টিনা
২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। জিততে হলে বাকি ২৫ ওভারে বাংলাদেশকে ৬ উইকেটে করতে হবে ৯১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে। প্রথম বলে শূন্য রান করে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তিনে নেমে বিজয় ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। চতুর্থ উইকেট জুটিতে অবশ্য সাকিব এবং লিটন ৪৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ডিসিএন বাংলা/খে.নি.