মন্জুরুল ইসলাম(লিটন)
ডিসিএন বাংলা টেলিভিশন
লংদগু, রাঙামাটি
আজ (১৩,নভেম্বর) রবিবার সকাল দশ ঘটিকায় – রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোহাম্মদ ইকবাল উদ্দিন, অফিসার ইনচার্জ, লংগদু থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা সাহেবের নেতৃত্বে থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট পরিচালনা করা হয়।
এই সময় মোটর সাইকেল চালকদেরকে হেলমেট পরিধানসহ করণীয় বিষয়াদি সম্পর্কে সচেতনতা অবলম্বন ও ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বিপিএম (বার) মহোদয় কিছুদিন হয় লংগদু থানায় যোগদান করেন। তিনি লংগদু আসার পর পরেই নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন এবং জনগণের সার্বিক সহযোগিতার যথেষ্ট ভূমিকা পালন করছেন।
ডিসিএন বাংলা/জা.নি.