শেখ নাজমুল হোসেন
ডিসিএন বাংলা টেলিভিশন
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) গভীর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধর্ষক তালা উপজেলার নোয়াকাটি গ্রামের তকিমউদ্দীন সরদারের ছেলে কালাম হোসেন (২৪)। ভুক্তভোগী একই এলাকার মাহামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী (১৪)। এদিকে ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে পাটকেলঘাটা থানায় ধর্ষন মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা।
মামলা সুত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার পথে তার নাবালিকা মেয়েকে প্রায় উত্যক্ত করত একই এলাকার বকাটে যুবক কালাম হোসেন। এনিয়ে বহুবার আসামীর পরিবারকে জানালে তার কোন তার কোন কর্নপাত করেনি।
এর আগে গত ৫ অক্টোবর রাতে ভুক্তভোগী বাড়ির পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে ওই সময় জোর পূর্বক ধর্ষন করে জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায় ধর্ষক কালাম । গতকাল শুক্রবার রাতে একই স্থানে পুনরার ভুক্তভোগীকে ধর্ষন করলে এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশ সেপার্দ করে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, ধর্ষনের ঘটনায় থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিসিএন বাংলা/সা.আ.নি.