খোরশেদ আলম
ডিসিএন বাংলা টেলিভিশন
রাজশাহী
রাজশাহীর বাগমারায় বাগমারা প্রেসক্লাবের দ্বী – বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বাগমারা প্রেসক্লাবের হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭ টি পদের মধ্যে ৩ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন এরা হলেন দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন ভোট পেয়েছেন ৭টি সময়ের আলো বাগমারা প্রতিনিধি “ইউসুফ আলী সরকার ভোট পেয়েছেন ৫ টি ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন ভোট পেয়েছেন ৪ টি এবং সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস. এম. সামসুদ্দোহা মামুন ভোট পেয়েছেন ৬টি।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন তারা হলেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর – কুতুবুল আলম ভোট পেয়েছেন ১১টি প্রতিদিনের চিত্র বাগমারা প্রতিনিধি নাজিম হাসান ভোট পেয়েছেন ১১টি।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন এরা হলেন প্রতিদিনের সংবাদ বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দিন ভোট পেয়েছেন ১১ টি সোনার দেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ ভোট পেয়েছেন ১১ টি । এছাড়াও অবশিষ্ট ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা।
দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি “আকবর আলী কোষাধক্ষ্য দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইন এর প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।বিঃদ্রঃ সহ-সভাপতি ও সাধারন সম্পাদক সমান ভোট পাই আর তাই তাদের এক বছর করে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রথম বছর দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি নুর- কুতুবুল আলম এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দিন।পরিশেষে, সভাপতি নির্বাচিত হন আফাজ্জল হোসেন, প্রথম বছরের জন্য সহ-সভাপতি নির্বাচিত হন নুর কুতুবুল আলম ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন। উক্ত কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন একাডেমিক সুপারভাইজার ড. মোঃ আব্দুল মমীত, দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিসিএন বাংলা/জা.নি.