প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জন দিতে সদরঘাটে জড়ো হয়েছেন ভক্ত ও দর্শনার্থীসহ হাজারো মানুষ।
আজ (৫ অক্টোবর) বুধবার বিকেল ৩টা থেকে সদরঘাটে মানুষের ঢল নেমেছে। এর আগে একই দিন দুপুরের পর বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবেঃ শফিকুর রহমান এমপি
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, বুধবার দুপুরের পর থেকে নিরাপত্তার মধ্য দিয়ে একে একে প্রতিমাগুলো সদরঘাটে জড়ো হতে থাকে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিসর্জন অনুষ্ঠান। এখানে দুই শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
এ বিষয়ে সদরঘাট জেলা প্রশাসক বলেন, বুধবার বিকেল থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে পুজারীদের ঢল নেমেছে। তাদের নিরাপত্তার জন্য সেখানকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তরাও কাজ করছে।
ডিসিএন বাংলা/ধ.নি.