
করোনা সঙ্কটের কারণে এবার জানুয়ারিতে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২১’ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
করোনার কারণে এবার জানুয়ারিতে হচ্ছে না ২৬তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১’। তবে, করোনার প্রকোপ কমলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মার্চ মাসের যেকোনো দিন উদ্বোধন করা হবে মাসব্যাপী এই মেলা। সবকিছু বিবেচনা করে মার্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ফলে এই প্রথমবারের মতো পূর্বাচলে আয়োজন করা হচ্ছে মেলার। শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা। রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ডসভায় বাণিজ্যমেলা নিয়ে এসব আলোচনা হয়।