ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
রোববার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১৬ জনের দেহে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২০ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডিসিএন বাংলা/জা.ক.নি.