মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে আবেদন করেছে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। যা গতবছর থেকে ৪০ হাজার ১৩৮ জন কম। এবার প্রতি আসনের জন্য লড়বেন ২৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৫৪ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪৫ জন।
আরও পড়ুনঃ ধর্মীয় শিক্ষায় কোনো ঘাটতি নেইঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ২৯ জন।
‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে ভর্তির জন্য লড়বে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৪ জন লড়বে।
দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৫৭৯ জন। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৩ জন। আর ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৮১১ জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ৬০ জন।
ডিসিএন বাংলা/জা.নি.