ডিসিএন বাংলা টিভি
নিউজ ডেক্স
আজ(৩১ মে) মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর পরে বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ডিসিএন বাংলা/জা.নি.