মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাটির নিচ থেকে কিরিচ ও চাপাতিসহ ২৮টি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এফ রহমান ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে করতে গিয়ে মাটির নিচে অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধারের পর অস্ত্রগুলোকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিসিএন বাংলা/জা.নি.