মহামারি করোনা ভাইরাসের প্রাদুভাব কাটিয়ে দীর্ঘ দুই বছর পর পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতিতে ব্যস্ত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানী প্যারিসের বাংলাদেশি কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসীরা। পছন্দের জামা কিনতে পেরে খুশি তারা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার সময়ে টিকে থাকতে তাদের হিমশিম খেতে হয়েছে।
এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্যবসা। ঈদে ভালো ব্যবসা করতে পারবেন বলে আশা করছেন তারা। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে রং বেরঙের পাঞ্জাবিসহ বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখছেন তারা। এদিকে দোকানের পাশাপাশি অনলাইনেও এখন জমজমাট ঈদের কেনাকাটা। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
ক্রেতারা জানান, অফলাইনের পাশাপাশি অনলাইনেও ঈদের কেনাকাটা করছেন তারা। এতে সময়ের পাশাপাশি খরচও কমে যাচ্ছে বলে জানান ক্রেতারা। রাজধানী প্যারিসে বাংলাদেশি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই হাতেগোনা। তবে দেশীয় কাপড়ের সমাহার থাকায় এসব প্রতিষ্ঠানগুলোতে এখন ঈদের কেনাবেচা বেশ জমজমাট।
ডিসিএন বাংলা/আ.বা.নি.