ডিসিএন বাংলা টিভি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর টিকাটুলি চৌধুরী মল (লিফটের ষষ্ঠ তলায়) ডিসিএন বাংলা টেলিভিশনের হলরুমে ২১ শে রমজান ২৩ এপ্রিল ২০২২ইং রোজ শনিবার ডিসিএন বাংলা টেলিভিশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামীলীগের সভাপতি মোঃ রোকন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ, বিডি নিউজের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা ধ্রুব, মো: মাসুদুজ্জামান,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাজিব তালুকদার, ইমন দাস, মো: মোমিন খান, শাকিল (শ্যাম্পু),মো: আবু তাহের আরমান, মো: আবু তৈয়ব আদনান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো:গোলাম মোস্তফা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারি মো: রাব্বানী হাওলাদার সহ উক্ত টেলিভিশনের রিপোর্টার ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহিফিল মোনাজাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিএন বাংলা টেলিভিশনের সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল হাসান কাজল। সঞ্চালনায় মোঃ সোলাইমান হোসেন শাকিল ব্যবস্থাপনা পরিচালক ডিসিএন বাংলা টেলিভিশন।
ডিসিএন বাংলা/জা.নি.