মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৪০০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে।
মঙ্গলবার রাত ৯ টা থেকে রাত ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক ৪,০০০ মিটার জাল জব্দ করা হয়েছে। হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে গহিরা ইউনিয়ন, তেলপাড়ই খালের মুখ ও নাঙ্গলমোড়া বাজার পয়েন্ট থেকে অবৈধ ঘেরা জালগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারীর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী ও সেচ্ছাসেবকগণ।
অভিযানে সহযোগিতার জন্য ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান, সদস্য বেলাল আহমেদ ও রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রাশেদসহ সবাইকে উপজেলা প্রশাসন, হাটহাজারীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসন্ন মৎস প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান হাটহাজারী নির্বাহী অফিসার মোঃ শাহেদুল আলম। সংশ্লিষ্টদের সহযোগিতা ও সচেতনতা প্রত্যাশা করে,উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ করা হলো।
ডিসিএন বাংলা/চ.জা.নি.