মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
হাটহাজারী রেঞ্জ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকা হতে ৬৪৯ টুকরা = ১৪৪.২৫ ঘনফুট সেগুন কাঠ সহ ২ জনকে আটক করে বনবিভাগ।
রবিবার (১০ এপ্রিল) সকালে এ কাঠ ভর্তি পিক আপটি আটক করা হয়। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকা থেকে র্যাব-৭ ও হাটহাজারী বিট-কাম-চেক স্টেশনের স্টাফ সহ অবৈধ সেগুন কাঠসহ ২ জনকে আটক করা হয়, সেগুন কাঠ ছিল ৬৪৯টু = ১২৫.৪৪ ঘনফুট সেগুনকাঠ বোঝাই গাড়ি ঢাকা মেট্রো (১১-০৬০৩) পিকআপাাটি সহ ২ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যপারে বন মামলা দাখিল করা হয়েছে।
ডিসিএন বাংলা/জা.নি.