বুলবুল আহমেদ
ডিসিএন বাংলা টিভি
দামুড়হুদা (প্রতিনিধি)
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অদ্য ১০.০৪.২০২২ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম -সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারদর ও আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিষয়ের উপর আলাপ আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিকবৃন্দ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ডিসিএন বাংলা/জা.নি.