আজ (৬ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটকের পর প্রথমে মতিঝিল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এরপর ২০২০ সালের অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তাকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু।
তিনি বলেন, ২০২০ সালের গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে পুলিশ গ্রেফতার করেছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ গ্রেফতার করেছে। এখন তিনি মতিঝিল থানায় আছেন। ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।
ডিসিএন বাংলা/জা.নি.