আজ (২৬শে র্মাচ) শনিবার সকালে এ ঘটনার পর বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ থাকার কথা বলা হলেও পরে তাদের খোঁজ মিলেছে বলে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান।
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়িমুখী ‘চার ভাই-৬’ বাল্কহেডকে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি জাহিদ-৩’ ধাক্কা দেয়। এ সময় বাল্কহেডটি ডুবে যাওয়া শুরু করলে সুকানি সুফিয়ান মিয়া, লস্কর বিল্লাল হোসেন ও লস্কর জুয়েল রানা নদীতে ঝাঁপিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আর শরিফুল ও নুর ইসলাম নামে আরও দুই শ্রমিক সাঁতরে তীরে ওঠার পর একটি লঞ্চে করে সদরঘাট চলে যায়। ধলেশ্বরী নদীর প্রায় ৩০ ফুট নিচে বাল্কহেডটি শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান লুৎফর।
ডিসিএন বাংল/মু.দু.নি.