আজ বুধবার (২৩ মার্চ) দিবারাত ৩টা ৪০ মিনিটের দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রান্না ঘরে কোনোভাবে গ্যাস লাইনে লিকেজ হয়েছিল।
সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে সাঈদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এদের মধ্যে সাঈদ হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাকে যেকোনো সময় (আইসিইউ) তে পাঠানো হতে পারে।
ডিসিএন বাংলা/দু.নি.