সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে সিরিজে সমতা ১-১। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। তাই আজকের ম্যাচে যারা জিতবে তারাই উচিয়ে ধরবে শিরোপাটা। গত ২০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। সেই আক্ষেপ পূরণ হয় এবারের সফরে।
সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার তাদের মাটিতে আরেকটি ইতিহাস ডাকছে সাকিব-তামিমদের। এবার শেষ ওয়ানডে জিততে পারলেই প্রথমবার তাঁদের মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়বে লাল-সবুজের দল। অবশ্য এই ইতিহাসটা গত ম্যাচেই হতে পারত বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই জমাতে পারেনি তামিম ইকবালের দল। সাত উইকেটে জিতে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির সুপার লিগের অংশ হিসেবে আয়োজিত হয়েছে সিরিজটি।
একটি করে জয় নিয়ে দুদলই পেয়েছে সমান ১০ পয়েন্ট। এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের হারালে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো পোক্ত করতে পারবে বাংলাদেশ।
ডিসিএন বাংলা/জা.খে.নি.