স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন নারী ১ জন পুরুষ। এর মধ্যে দুইজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের। গেল ২৪ ঘণ্টায় বাকী বিভাগগুলোতে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে, গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.