আজ সকালে উপজেলার কালিকাপুর রেল ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলহাজ্ব হোসেন টিকা নিতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়েছিল। ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে ঘুরতে যায়। সেখানে ব্রিজের ওপর উঠে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও করার জন্য শুটিং করে। এমন সময় রাজবাড়ীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ডিসিএন বাংলা/দু.রা.নি.