আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, যারা প্রেস ক্লাবে বসে বা সামনে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন, তারাও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছেন৷ এই ট্রাস্টে ২০২১ সালে ১০ কোটিসহ এ বছরও চার কোটি টাকা এসেছে। সাংবাদিকদের মধ্যে যারা সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে আগামী ঈদের আগেই সেসব টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষিত সর্বজনীন পেনশনের আওতায় সাংবাদিকরাও আসবে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সংসদীয় কমিটিতে যাওয়ার পর এটা পরিবর্তন পরিমার্জন করা যাবে৷ অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যম আইন যেন স্বাধীন সংবাদ চর্চায় বাঁধা সৃষ্টি না করে সে জন্য আইনটির আরও পর্যালোচনা প্রয়োজন।
ডিসিএন বাংলা/জা.নি.