কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ১টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ৫ টি গুলি ও ৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। আজ ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ আরাকান (১৯) এবং একই ক্যাম্পের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে মো. মুহিবুল্লাহ (৩৭)।
১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে এপিবিএন সদস্যরা স্থানীয় ওমর ইবনে খাত্তাব জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে দুইজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫টি গুলি ও ৪ হাজার পসি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
ডিসিএন বাংলা/ক.আ.নি.