আমিরুল ইসলাম (প্রতিনিধি)
ডিসিএন বাংলা টিভি
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর ও রামনগর মাঠ থেকে দুইজন বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে পরানপুর গ্রামের বেতগাড়ি ও রামনগর ঘড়াভাঙ্গা মাঠ থেকে আলাদা দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ভুট্টাক্ষেতে পড়ে ছিল। একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী ৬০ আরেকজন একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান হাফিজ ৫৬ এর মধ্যে শওকত আলী প্রতিবন্ধী ছিলেন। শনিবার সকালে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এদিকে হাফিজুর রহমান রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। পরে তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে ভুট্টাক্ষেতে কাজ করার সময় দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।
খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল কবির ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিষের বোতল ও একটি হাসুয়া। দর্শনা থানার ওসি লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শওকত আলীর লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে বিষের গন্ধও ছিল। বিষপানে আত্মহত্যা করতে পারে ধারনা করা হচ্ছে । আর হাফিজুর রহমান মাটিতে মুখ লাগিয়ে উপুড় হয়ে পড়ে ছিল। ধারনা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তারপরও দুজনের লাশ মর্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে কিভাবে তারা মারা গেছেন।
ডিসিএন বাংলা/চু.আ.নি.