সোমবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় দেন। এ সময় দুটি ধারায় আরও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ২০১৯ সালে ১৫ই জুলাই দুপচাচিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগে বলা হয়, ইমনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দিলে ক্ষুব্ধ হয়ে এডিট করে ওই কিশোরীর আপত্তিকর ছবি তৈরি করে ইমরান। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়।
ডিসিএন বাংলা/জা.আ.নি.