কক্সবাজারের উখিয়ায় আবুল কালাম (৬০) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরও দুুইজন আহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্প-২য়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই ক্যাম্পের বাসিন্দা। তিনি ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন। আহতরা হলেন- একই ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর। কক্সবাজারস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে রোববার সকালে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবুল কালামসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান। অধিনায়ক নাইমুল হক আরও জানান, এ ঘটনায় জড়িতদের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিসিএন বাংলা/দু.নি.