শাহবাগ থানার এসআই শাহাব উদ্দিন জানান, রোববার সকাল ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে পুলিশ দুটি শিশুর মৃতদেহ উদ্ধার করে। “উদ্যানের ভেতরে খোলা জায়গায় মৃত নবজাতক দুটি পড়ে ছিল, দুজনই ছেলে।”
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই শাহাব উদ্দিন। এদিকে মিরপুর থানা পুলিশ সকালে আরও এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
ডিসিএন বাংলা/ঢা.দু.নি.