সোহেল রানা
ডিসিএন বাংলা টিভি
তানোর
গত ১১নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপির মধ্য ৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরনজাই ইউপিতে ঋন খেলাপির অভিযোগে নৌকার প্রার্থীর প্রার্থীতাকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন ভোট গ্রহন স্থগিত করেন নির্বাচন কমিশন এবার সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রয়ারি তবে এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আংশগ্রহন করতে পারছেন না।
৭ ফেব্রয়ারি নির্বাচনে তানোর উপজেলা আঃলীগের সদস্য আবু সাইদ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তানোর উপজেলা আঃলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন ও সরনজাই ইউপি আওয়ামী লীগের নেতাকর্মী আবু সাইদ কেই নির্বাচনে সাপোর্ট দিচ্ছেন। ইউপি নির্বাচনে আঃলীগ নেতা আবু সাইদের জয়ের লক্ষ আজ ৩ ফেব্রয়ারি বৃহস্পতিবার দুপুরে সরনজাই উচ্চ বিদ্যালয় চত্বরে আঃলীগ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি আ’ লীগ সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্ব ও ইউপি আ’ লীগ যুগ্ন সাধারণ সম্পাদক নাসিমুল হক মন্টুর পরিচালনায়. বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’ লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত তানোর উপজেলা আ’ লীগ সভাপতি শরিফ খাঁন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,উপজেলা আ’ লীগ দপ্তর সম্পাদক জিল্লুর রহমান।
উপজেলা আঃলীগ নেতা তোফায়েল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচঁন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,কামারগাঁ ইউপি চেয়ারম্যান রাব্বি ফরাদ,চান্দুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,মুন্ডুমালা পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী সহ আ’ লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতা-র্কমি, সমর্থকসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ভোটারগন উপস্থিত ছিলেন। এ সময় সকল পর্যায়ের নেতা-কর্মি ও সমর্থকরা মটরসাইকেল প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
ডিসিএন বাংলা/তা.নি.