সুমন খান
ডিসিএন বাংলা টিভি
ঢাকা
নয়াবাজার থেকে মাওয়াগামী দক্ষিণাঞ্চলের বাসযাত্রীসহ কেরানীগঞ্জের লোকজনের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে, গতকাল বুধবার দেখা গেছে ব্রীজের বাবুবাজার অংশের ঝুলন্ত সিড়ি সংলগ্ন বাস, রিক্সা, ভ্যানগাড়ি, ম্যাজিক গাড়ির স্ট্যান্ড পরিচালিত হচ্ছে কোতয়ালী থানা পুলিশের টহল টিম এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টদের উপস্থিতিতেই। এ সময় রিক্সা চালকরা জানান, ট্রাফিক পুলিশ ম্যানেজ করেই তারা স্ট্যান্ড করে যাত্রি নিচ্ছেন। কেরানীগঞ্জের এক পথচারী মোঃ মকবুল বলেন, মাত্র দেড় মিনিটে ব্রীজ পার হওয়া যায় যানজট না থাকলে। যানজটের কারণে আমরা হেটে পারাপার হই। পুলিশের সামনেই সব বাসগুলো ব্রীজের উপর থামিয়ে স্ট্যান্ড তৈরী করায় এখানে যানজটের সৃষ্টি যা দেড় ঘন্টা সময়ও দীর্ঘ হয়। মোটর সাইকেল চালক মনিরুল এ অবৈধ স্ট্যান্ড পরিচালনার জন্য ট্যাফিক পুলিশের নিরবতাকে দায়ী করেন।
এদিকে ব্রীজটির মাঝ অংশে পিয়াঁজ, সিকারেটসহ রকমারী পণ্য নিয়ে হকার ফুটপাত দখল করে রেখেছেন। পাপোর বিক্রেতা সুমন জানান, পুলিশকে টাকা দিয়েই তারা এখানে দোকান বসান। এ ব্যাপারে কোতয়ালী জোনের ট্রাফিক ইনচার্য মোঃ মঞ্জুরুল ইমলাম মুঠোফোনে জানান, ব্রীজে গাড়ি দাড়োনো নিষেধ, পায়ে চলিত রিক্সা ভ্যানের জন্য এখানে যত সমস্যা। ব্রীজের দুই পাশে ঝুলন্ত সিড়ি থাকায় বাসগুলো যাত্রী নেওয়ার জন্য মাঝে মধ্যে দাড়ায়। পুলিশের টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।
ডিসিএন বাংলা/আ.নি.