ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম জানান, জেলায় করোনার সংক্রমণ রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
এ সময় মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪৮৭টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেন বিচারক। সেসময় বিতরণ করা হয় মাস্কও। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন প্রমুখ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.