সোহেল রানা
ডিসিএন বাংলা টিভি
রাজশাহী
রাজশাহী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম বার ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ডিএসবির নির্দেশনায় ২৫ শে জানুয়ারী দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশের চৌকস অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ডিবির ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রীমন্তপুরে অভিযান চালিয়ে ৭.১৫ গ্রাম হিরোইন সহ ব্যাবসায়ী মেয়ে ও মাকে আটক করেন।
আটককৃতরা হলেন, ১.মোসাঃ মুক্তি পারভেন (২০) পিতাঃমোখলেছার রহমান। ২.মোনোয়ারা বেগম স্বামী মোখলেছার রহমান ও ৩ নং আসামী পালাতক রয়েছে এঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, আসামীদের বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার বলেন, মাদক মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি এবং আগামীতে ও করবো ইনশাআল্লাহ তবে পালাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিসিএন বাংলা/রা.মা.নি.