এই সময়ে ২৪ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৪৭ রোগী শনাক্ত হয়। নতুনদের নিয়ে দেশে রোগীর সংখ্যা বেড়ে হল ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। গত এক দিনে মৃত্যু হয়েছে ৭ জনের। তাতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ১৩৬। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ২৯৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।
ডিসিএন বাংলা/জা.ক.নি.