কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দরগাহ পাড়ার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
নাঈম বলেন, “মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে সাগর পাড় দিয়ে ঝাউবনের দিকে একটি ব্যাগ হাতে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগটি ঝাউবনে ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলেও তাকে আটক করা সম্ভব হয়নি “
পরে ফেলে যাওয়া ব্যাগটি থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা বলে কোস্টগার্ডের এ কর্মকরর্তার ভাষ্য।
তিনি বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথগুলো টেকনাফ থানায় হস্তান্তর এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা।
ডিসিএন বাংলা/মা.নি.