ডিসিএন বাংলা
খোরশেদ আলম
রাজশাহী
বাগমারা উপজেলার ৮নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের ৮নং ও ৯নং ওয়ার্ড কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের নির্বাচনী দুইটি অফিস ভাঙচুর করা হয়েছে। ৮নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়েন উদ্দীন ও তার কর্মী সমর্থক নিয়ে ৮নং ও ৯নং ওয়ার্ডে কাচারী কোয়ালীপাড়ায় নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিসে ভাংচুরের ঘটনিটি ঘটেছে।
এ সময় নির্বাচনীয় অফিসে উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ৯নং ওয়ার্ডের আছির উদ্দীনের ছেলে ১.মোঃ আয়নাল হক (৩৫)মৃত রহিম উদ্দীনের ছেলে ২.মোঃ আঃ হামিদ (৬০) সেকেন্দার আলীর ছেলে ৩.সোহরাব হোসেন (৩৫) সাংবাদিকে জানান, বুধবার মাগরিবের নামাজের সময় এই অফিস ভাংচুরের ঘটনাটি ঘটে।
৮নং ও ৯নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের কর্মী-সমর্থকরা অফিসে ছিলেন। ৮নং কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়েন উদ্দীনের ৫০/৬০ জন নেতা কর্মী ও সমর্থকরা বাঁশের লাঠি হাশুয়া লোহার রড ও দেশীও অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে এসে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের অফিসে ভাঙচুর করেন।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে আমি বাগমারা থানায় অভিযোগ করবো। এই রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নী। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিসিএন বাংলা/রা.নি.নি.