ডিসিএন বাংলা
মোঃ আমিনুল ইসলাম
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার উথলী গ্রামে আব্দুল আলিম ৫০ নামের এক কৃষকের ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কর্তন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি উথলী গ্রামের দক্ষিনপাড়ার মৃত মিনহাজ উদ্দিন এর জামাতা।
ভুক্তভোগী কৃষক জানান, শুক্রবার দিবাগত রাতে উথলী দক্ষিণপাড়া কবরস্থানের পিছনে তার দশ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কে বা করা কর্তন করেছে। শনিবার সকালে মাঠে শাক তুলতে যাওয়া এক মহিলা মারফত খবর পেয়ে তিনি জমিতে গিয়ে দেখতে পান সবকয়টি কলাগাছ একেবারে গোঁড়া থেকে কর্তন করে জমিতে ফেলে রাখা হয়েছে। তিনি এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তিনি জীবন নগর থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন৷
তবে এ ঘটনা নতুন নই। এর আগেও একই জমিতে থাকা ভুট্টা ও লেবুগাছ কর্তন করে দুর্বৃত্তরা। এছাড়া গতরাতে যে কলাগাছ কর্তন করা হয়েছে, এই কলাগাছের চারাও লাগানোর পরপরই তা উপড়ে ফেলা হয়। পরবর্তীতে তিনি পুনরায় সেখানে কলাগাছের চারা রোপণ করেন। বার বার এই কৃষকের সাথে একই ধরনের ঘটনা ঘটলেও একটি ঘটনারও রহস্য উদঘাটন না হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের কাজ করতে সাহস পাচ্ছে। ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা মনে করেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা বার বার ঘটাচ্ছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আর কেউ কোন কৃষকের জমির ফসল তছরুপ করতে পারবে না।
ডিসিএন বাংলা/আ.দা.নি.