ডিসিএন বাংলা
মোঃ মামুনুর রহমান
দামুড়হুদা
চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার আন্দুলবাড়ীয়া রাজধানী পাড়ায় জোরপূর্বক দোকান ঘর দখল বাড়িঘর ভাঙচুর অর্থ লুটপাট সহ স্বর্ণের অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলাউদ্দিন মোল্লা সহ তার দুই পুত্রের বিরুদ্ধে। এ নিয়ে চলছে এলাকায় তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বিচারের দ্বারে দ্বারে ভুক্তভোগী জালাল উদ্দিন মোল্লা। গতকাল বুধবার বিকাল চারটার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা জানায় জালাল উদ্দিন মোল্লা ও আলাউদ্দিন মোল্লা আপন দুই ভাই তাদের দুই ভাইয়ের মধ্যে দোকান ঘর নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ছিলো। আর এই বিরোধের জেরে গতকাল এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আরো জানায় জালাল উদ্দিন মোল্লার দোকান ঘর জোরপূর্বক তার ছোট ভাই আলাউদ্দিন মোল্লা ও তার দুই পুত্র আব্দুল হালিম ও খালিদ উদ্দিন দখল করে ব্যবসা করছে। এমতাবস্থায় অসহায় জালাল উদ্দিন ইউনিয়ন পরিষদ ও জীবন নগর থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু ভুক্তভোগী অসহায় হওয়ার কারণে অদৃশ্য কোন কারনে সুষ্ঠু বিচার পাইনি। গত ১৮ নভেম্বর জীবননগর উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী জালাল উদ্দিন।
ভুক্তভোগী জালাল উদ্দিন জানায় গত দুই বছর যাবত তার ছোটভাই আলাউদ্দিন ও তার দুই পুত্র হালিম খালেদ জোরপূর্বক তার দোকান ঘর দখল করে ব্যবসা-বাণিজ্য করে আসছে এনিয়ে বাধা দিলে তাকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছে অভিযুক্তরা।
সংঘর্ষ ও লুটপাটের বিষয়ে তিনি আরো জানায় বুধবার বিকেলে তিনি পান কিনতে বাজারে গেলে হঠাৎ তার কাছে ফোন আসে তাদের বাসায় তার ছোটভাই আলাউদ্দিন ও তার দুই ছেলে অতর্কিত হামলা চালায় ও তার স্ত্রী ও কন্যাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে তাদের ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা ও তার কন্যার গলার স্বর্ণের চেইন আনুমানিক ৩৫ হাজার টাকা সহ ৫০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করে। এবং তিনি খবর পেয়ে বাড়িতে আসলে তাকেও কিল ঘুষি মারা হয় স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে জীবন নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জালাল উদ্দিন।
অভিযুক্ত আলাউদ্দিন ও তার দুই ছেলেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও অভিযুক্তরা কথা বলতে রাজি হয়নি।
ডিসিএন বাংলা/মা.র.ডা.নি.