ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের কপোতাক্ষ নদ থেকে রিয়াদ খান (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে ওই গ্রামের জনৈক ঝিনু মিয়ার আমবাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিয়াদ খান উপজেলার বাঘডাঙ্গা গ্রামের সালমান খানের ছেলে।
কোট চাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে নদে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত শেষে বলা যাবে। নিহত রিয়াদ বলাবাড়িয়া বাঘ ডানংগা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
ডিসিএন বাংলা/ঝি.নি.