ঝালকাঠি থেকে মোঃ সিয়াম খান এর তথ্যচিত্রে
ঝালকাঠি, ১ ডিসেম্বর: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে হাজার হাজার হাফেজ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র নেতা আসিফ আল ইমরানের আয়োজনে এই দোয়া মাহফিলে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ মাওলানা মোঃ মনিরুজ্জামান সাহেব, প্রধান মুহাদ্দিস, ঝালকাঠি এন.এস কামিল মাদরাসা। তিনি মোনাজাতে বেগম খালেদা জিয়াকে আল্লাহর বিশেষ রহমত ও শিফা কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।
আয়োজক আসিফ আল ইমরান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতার জন্য আমরা সারা দেশে দোয়া অব্যাহত রাখব।
ডিসিএন বাংলা টিভি/