রিপোর্টঃ বীথি শর্মা বনিক,
ঝালকাঠি।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আজ সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতেও পালিত হয়। এই উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির এলাকায় চলে ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও ভক্তদের মিলনমেলা।
রথযাত্রা উপলক্ষে কীর্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম মন্দির প্রাঙ্গণে সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা সুসজ্জিত রথে স্থাপন করে হাজারো ভক্তের অংশগ্রহণে বের হয় রথযাত্রা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও কীর্তনের শব্দে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহর ও গ্রাম অঞ্চলের সড়কগুলোতে ছিলো ট্রাফিক নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা।
উল্লেখ্য, আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যেখানে প্রতিমাগুলো আবার মন্দিরে ফিরিয়ে আনা হবে আনুষ্ঠানিকভাবে।
ডিসিএন বাংলা টিভি/