রিপোর্টঃ বীথি শর্মা বনিক,
ঝালকাঠি।
শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে ২দিন ব্যাপি একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ‘ওয়াই মুভস’ প্রকল্পের আওতায় ইয়েস বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য এবং শিশু সুরক্ষা বিষয়ক এই প্রশিক্ষণে অংশ নেন ন্যাশনাল চিল্ডেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ঝালকাঠি জেলার সদস্যবৃন্দরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ার বীথি শর্মা বনিক ও মোঃ নয়ন তালুকদার।
শনিবার বিকেলে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রশিক্ষণের অংশগ্রহনকারী এনসিটিএফ সদস্য চৈতি বলেন, এর আগে আমার কোনো সামাজিক কিংবা শিশু সংগঠনের সাথে যুক্ত হবার সুযোগ হয় নি। তাই এমন প্রশিক্ষণও পাই নি কখনও? এনসিটিএফই আমার সাংগঠনিক জীবনের প্রথম শিশু সংগঠন। আমি এই সংগঠনের একজন হয়ে শিশুদের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ইয়েস বাংলাদেশ ও এনসিটিএফকে ধন্যবাদ জানাই আমাকে এমন একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পার্যায়ে শিশু সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুরা সচেতনতা বৃদ্ধি ও আরো সক্রিয় ভুমিকা পালন করতে পারে।
ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন।