ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন:
ঝালকাঠি থেকে দিবস তালুকদার এর প্রতিবেদনে:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃতিসম্তান ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা বিএনপি নেত্রী মমতাজ বেগম নয়ন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে অদ্যবধী ঝালকাঠিতে সংরক্ষিত নারী এমপি হয়নি কেউ। তবে এবার বরিশাল অঞ্চলে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে ঝালকাঠির মমতাজ বেগম নয়ন কেন্দ্রে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। ত্যাগী নেত্রী হিসেবে হাইকমান্ডে তার অনেকটা সাড়াও রয়েছে।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-দৃষ্টিতেই ছিলেন এই নেত্রী। ছাত্রদল করাবস্থায় রাজধানী ঢাকায় বিএনপি দলীয় সকল কর্মসূচিতে মমতাজ ছিলো প্রথম সাড়িতে। পুলিশের লাঠিচার্জ, বিরোধী দলীয় ক্যডারদের হামলা, রাজনৈনিক মামলা ছিলো তার নিত্যসঙ্গী।
তিনি বরিশাল বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড, বিমানবন্দর ও সিটি কর্পোরেশন গঠনে বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। “পদ্মা সেতু মাওয়ায় চাই” আন্দোলন স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন তিনি।
আওয়ামীলীগ সরকারের আমলে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যংকে চাকুরী করাবস্থায় তিনি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের নির্বাহী সদস্য, জিয়া পরিষদ জনতা ব্যাংক শাখার সমাজ কল্যাণ সম্পাদক, জাসাস জনতা ব্যাংক প্রতিষ্ঠানিক ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদ পদে দায়িত্ব পালন করেছেন। দলের জন্য কাজ করতে গিয়ে চাকুরী হারানোর ভয় না করা এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিযার সান্নিধ্যে থেকে কাজ করা মমতাজ এবার তার ত্যাগের মুল্যায়ন পবে বলে আশাবাদী ঝালকাঠি জেলার মানুষ।
সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।
ডিসিএন বাংলা টিভি: