ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন:
ঝালকাঠি থেকে দিবস তালুকদার এর প্রতিবেদনে।
ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কসের বিরুদ্ধে “শাহী জাফরানি ৯৯” জর্দা উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ উঠেছে সামসুল হক মনুর বিরুদ্ধে।
শুক্রবার ১০ এপ্রিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে “শাহী জাফরানি ৯৯” জর্দা তৈরী করেছে এমন খবরে এলাকাবাসী গিয়ে কোম্পানীর সামনে ভিড় করে।
মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস এর মালিক আরিফুল হক ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেন।
এ বিষয়ে মালিক আরিফুল হক বলেন, আদালতে একটি মামলা থাকার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস অবৈধভাবে ট্রেডমার্ক ব্যবহার করে “শাহী জাফরানি ৯৯” জর্দা তৈরী করেছে।
জানাগেছে, ভাইযের প্রতিষ্ঠানের ট্রেডমার্ক ব্যবহার করে শাহী স্পেশাল ৯৯ জর্দা উৎপাদন করায় মো. সামসুল হক মনু ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে শামসুল হক মনুর অপর দুই ভাই মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস এর মুল মালিক মালিক মো. শামিম আহাম্মেদ ও আরিফুল হক ঝালকাঠি জেলা জজ আদালতে একটি ট্রেডমার্ক মোকদ্দমা দায়ের করে।
তাদের দায়ের করা ট্রেডমার্ক মোকদ্দমায় ঝালকাঠির জেলা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস এর বিরুদ্ধে জর্দা তৈরীতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
এ বিষয়ে মো. সামসুল হক মনুকে না পাওয়া তার বক্তব্য নেয়া যায়নি। তবে তার পক্ষে ম্যানেজার মিঠুন চক্রবর্তী বলেন, কোম্পানীর ভিতরে তারা কোন জর্দা তৈরী করছেনা।
ডিসিএন বাংলা টিভি: