মনজুরুল আলম
ডিসিএন বাংলা টেলিভিশন
লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জুলাই) শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী গৃহীত নানা কর্মসূচি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস।
আরও পড়ুনঃ কাঠালিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, দপ্তর সম্পাদক সালাম সেন্টু,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
ডিসিএন বাংলা/জা.লা.নি.