ডিসিএন বাংলা টেলিভিশন
মোঃরাজিব তালুকদার
কাঁঠালিয়া
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গৃহহীন ও ভূমিহীন কোন পরিবার না থাকায় এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা সহ জমি নাই ঘর নাই আশ্রয় প্রকল্প দ্বিতীয় ধাপের সুবিধাভোগীদের মাঝে ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল সময় ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথির উপস্থিতিতে ঘর ও জমির দলিল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাঠালিয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা, কাঠালিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার ও প্রকৌশলী অতনু কুমার দাস।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জেলা-উপজেলায় ভার্চুয়ালে গণভবন থেকে যুক্ত হয় বলেন যুক্ত হয়ে বলেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ ৫২ টি উপজেলা ২৬২২৯ টি ভূমিহীন -গৃহহীনদের মাঝে সর্বমোট দ্বিতিয় দাপে ১৩১১৪৫ ঘর প্রধান করা হয়েছে, উক্ত অনুষ্ঠানটি প্রধান অতিথি সহ কল উপস্থিতিরা সনোজোগ দিয়ে উপভোগ করেন।
ডিসিএন বাংলা/জা.কা.নি.