মোঃ রাজিব তালুকদার
ডিসিএন বাংলা টেলিভিশন
ঝালকাঠি
ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার ১৯ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে বাংলাদেশী একজন মানুষ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপ) শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ হাটহাজারীতে ড্রেইন ভরাটে অভিযান, ২০,০০০ টাকা অর্থদন্ড
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বধু সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কাঠালিয়া উপজেলার সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবুল বাশার বাদশা, কাঠালিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার ও প্রকৌশলী অতনু কুমার দাস, বাংলাদেশ আওয়ামী লীগের কাঠালিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ পারভেজ জোমাদ্দার, কাঠালিয়া উপজেলার সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার, কাঠালিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও কাঠুরিয়া নাগরিক ফোরামের দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াছ হাওলাদার এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী সহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ উল্লাপাড়া বড়মনোহরা গ্রামে নিজস্ব অর্থায়নে মাটির রাস্তার কাজ উদ্বোধন
উক্ত প্রেসব্রিফিং বক্তব্যে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার সাংবাদিকদের বলেন আমাদের কাঠালিয়া উপজেলায় প্রথমে মাত্র ৫০টি ঘর পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আরও ঘরের চাহিদা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট ৪৭৭ টি ঘর পেয়েছি।আমার কাছে যখন তথ্য এসেছে যে কোন ব্যক্তির জমি নাই ঘর নাই তখন আমি সাথে সাথে তাদের ঘর দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এবং একই সাথে কাঠালিয়া উপজেলার গৃহন মুক্ত ঘোষণা করলাম। আগামী ২১ জুলাই ২০২২ তারিখে রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উপকরণ বুগি পরিবারের নিকট উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কাঠালিয়া উপজেলা সহ সভাপতি ও সকাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সহ প্রমুখ।
ডিসিএন বাংলা/জা.ঝা.নি.