ডিসিএন বাংলা টেলিভিশন
ঝালকাঠি (প্রতিনিধি)
ঝালকাঠি জেলার, কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরি গ্রামে, মাদ্রাসার প্রহরী মোঃ মাহবুব হাওলাদারের বাড়িঘরে হামলা কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় দক্ষিণ চেঁচরি গ্রামের মাহবুব হাওলাদারের মেয়ে মোসাঃহাফসা আক্তারকে মাদ্রাসায় যাওয়ার পথে পথরোধ করে দীর্ঘদিন যাবৎ ইভটিজিং করে আসছে। দক্ষিণ চেঁচরি গ্রামের মোঃসোলায়মান হাওলাদারের বকাটে ছেলে মোঃ শাহ আলী হাওলাদার,ও মোটরসাইকেল চালক মোঃজামাল হাওলাদার,পিতাঃ আআব্দুল আলিম হাওলাদার,সহ কতিপয় ইভটিজার মিলে বিভিন্ন সময় মাহাবুবের মেয়ে হাফসা আক্তার মাদ্রাসায় যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়ে আসছেন।
মোঃমাহবুব হাওলাদার, ডিসিএন বাংলা টেলিভিশনের সাংবাদিকদের জানিয়েছেন সৎ ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে তারই ধারাবাহিকতায় মোঃ শাহ আলী হাওলাদার,ও মোটরসাইকেল চালক মোঃজামাল,সহ একদল ভাড়াটিয়া লোক গত ২৪,তারিখ শুক্রবার তার বাড়িতে এসে বাড়ির পিছনে দাঁড়িয়ে অখাদ্য ভাষায় গালাগালি সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে সাংবাদিকদের ভুল বুঝিয়ে মানববন্ধন করে।
তাহাতে উল্লেখ করা হয়েছে মাহবুব হাওলাদার, মিথ্যে মামলা, দিয়ে হয়রানি করে আসছেন, এবং বাড়িঘরে আগুন, সহ একাধিক অভিযোগ দিয়েছেন, তাহার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আমাকে সামজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রি মহলের পরামর্শে লোক দেখানো মানববন্ধন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মাহবুব হাওলাদার, ও তার স্ত্রী, মেয়ে হাফসা আক্তার, জানিয়েছেন বর্তমানে এসকল কতিপয় সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না , মেয়ে মাদ্রাসায় যাইতে পারছে না, সর্বক্ষণ তারা বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন, উল্লেখিত বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যাহাতে এসকল জুলুমবাজ দের হাত থেকে রক্ষা পেতে পারেন।
ডিসিএন বাংলা/ঝা.আ.নি.