মনজুরুল আলম
ডিসিএন বাংলা টেলিভিশন
লালমোহন, ভোলা (প্রতিনিধি)
ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে এমপি শাওনের নের্তৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভাস্থলে গিয়ে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডিসিএন বাংলা/জা.নি.