ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
পানিতে ভাসছে ঘর
কেউ কেউ কোনোরকম উপরতলায় অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। সিলেট নগরীর পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকার একই রকম অবস্থা। বন্যার পানিতে দিশেহারা মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বিপর্যস্ত। পানিতে ভাসমান নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে বের হলেও রুটি-রুজি নিয়ে রয়েছে চরম শঙ্কায়।
সরকারের সহযোগিতা চাইছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডিসিএন বাংলা/জা.নি.