1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

ডিসিএন বাংলা নিজস্ব প্রতিবেদন:
রিপোর্টার
মোঃ রেজাউল ইসলাম

১০ মে ২০২৬ রবিবার
সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক, খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ “সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ” এবং সুফি কাব্যগ্রন্থ “অস্তিত্বের আদিম সুর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুফিনামা” গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থ রচনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা “সুফিনামা” গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি “অস্তিত্বের আদিম সুর” গ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।
সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও তাসাউফ চর্চাকে সমকালীন প্রজন্মের কাছে অর্থবহ, প্রজ্ঞাসম্পন্ন ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের গবেষণা ও সাহিত্যকর্ম প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।

ডিসিএন বাংলা টিভি:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost